Skip to main content
24/7 Emergency Hotline: +8801711785199 Book your appointment online today — quality care, always.

World Lung Cancer Awareness Month

Health Tips

আপনার দীর্ঘদিনের কাশি কি শুধুই সাধারণ সমস্যা, নাকি ফুসফুসের ক্যানসারের সতর্ক সংকেত?

ফুসফুসের ক্যানসার প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। তাই শরীরের পরিবর্তনগুলো অবহেলা না করে সচেতন থাকা জরুরি।

যেসব লক্ষণে সতর্ক হবেন--

🔹 দীর্ঘদিনের কাশি বা পুরোনো কাশির ধরন পরিবর্তন হওয়া

🔹 কাশির সঙ্গে রক্ত আসা

🔹 বুকে ব্যথা বা শ্বাসকষ্ট

🔹 অকারণে ওজন কমে যাওয়া

🔹 দীর্ঘস্থায়ী ক্লান্তি বা দুর্বলতা

 

কারা বেশি ঝুঁকিতে?

🔹ধূমপায়ী ও পরোক্ষ ধূমপানের শিকার ব্যক্তিরা

🔹কর্মক্ষেত্রে অ্যাসবেস্টস, ডিজেল ধোঁয়া বা অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে থাকা ব্যক্তিরা

🔹ফুসফুসের ক্যানসারের পারিবারিক ইতিহাস রয়েছে এমন ব্যক্তিরা

 

মনে রাখবেন, এসব লক্ষণ থাকলেই ফুসফুসের ক্যানসার হয়েছে এমন নয়। তবে কাশি দীর্ঘস্থায়ী হলে, কাশির সঙ্গে রক্ত এলে বা অকারণে ওজন কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ফুসফুসের সুস্থতা রক্ষায় ধূমপান এড়িয়ে চলুন, বায়ুদূষণ থেকে যতটা সম্ভব সুরক্ষিত থাকুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। 

 

📞 সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন–০১৭১১-৭৮৫১৯৯

 

আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার।

কুমিল্লা মডার্ণ হাসপাতাল

#worldlungday #lungcancerawareness #lunghealth #modernhospitalcumilla

All articles